"গরম থেকে বাঁচার ১০টি উপায় কি জেনে নি "

"গরম থেকে বাঁচার ১০টি উপায় কি জেনে নি "


১.সূর্যের আলো ঘরে আসতে না দেয়াঃ ঘর ঠাণ্ডা রাখার জন্যে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যতটা সম্ভব দুপুরের সূর্যের প্রখর তাপ ঘরে আসতে না দেয়া। সেক্ষেত্রে দক্ষিন ও পশ্চিম পাশের জানালা বা যেগুলোতে সরাসরি সূর্যের আলো পড়ে সেসব জানালার পর্দা টেনে রাখুন এবং জানালাও বন্ধ রাখুন। আর রাতের বেলা অবশ্যই জানালা খুলে দিন যাতে বাইরের ঠাণ্ডা বাতাস ঘরে প্রবেশ করতে পারে।


২.জানালার পাশে ফ্যানঃ ফ্যানের বাতাস দ্বিগুন পেতে এবং ভ্যাপসা গরম থেকে বাঁচতে রাতের বেলা আপনার টেবিল বা পোর্টেবল ফ্যানটি জানালার কাছে নিয়ে চালিয়ে দিন। এটি বাইরের ঠাণ্ডা হাওয়া ভিতরে নিয়ে আসবে এবং ঘরের অসহনীয় গরম দূর হবে।



৩.ইনস্ট্যান্ট এসি পেতে হলেঃ ইনস্ট্যান্ট এসির সুবিধা পেতে টেবিল ফ্যানের সামনে গামলা ভর্তি বরফ রেখে ফ্যান চালিয়ে দিন অথবা একটি পানির বোতল বরফ করে ফ্যানের সামনে রাখুন। । এর ফলে যখনই ফ্যান চালাবেন বাতাসের সাথে বরফের ঠাণ্ডা হাওয়া যোগ হয়ে এসির মতই কাজ করবে


৫.ইলেক্ট্রনিক জিনিস অফ রাখাঃ বাসা অতিরিক্ত গরম থাকার আরও একটি কারণ হচ্ছে বিনা প্রয়োজনে ইলেক্ট্রনিক জিনিস অন করে রাখা। অনেককেই দেখা যায় কারণ ছাড়াই টেলিভিশন, ফ্যান, বাতি, কম্পিউটার ইত্যাদি অন করে রাখেন। এর ফলে ঘরের তাপমাত্রা আরও বেড়ে গিয়ে অতিরিক্ত গরম আবহাওয়া তৈরি করে। তাই বিনা প্রয়োজনে এসব জিনিস বন্ধ করে রাখবেন। এর ফলে অত্যধিক গরম থেকে বাঁচার সাথে সাথে ইলেক্ট্রিসিটি বিলও কমে আসবে। আর যদি দিনের বেশির ভাগ সময়ই বাসায় থাকতে হয় তবে এসব ইলেকট্রিক জিনিস যতটা সম্ভব এমন সময়ে চালাবেন যখন তুলনামূলক কম গরম থাকে।


৬.গ্যাসের চুলা আফ রাখাঃ আরও একটি জিনিস খেয়াল রাখবেন সেটি হচ্ছে রান্নাবান্নার কাজ ছাড়া গ্যাসের চুলা বন্ধ রাখবেন। আমাদের অনেকেরই অভ্যাস রয়েছে সারাদিন প্রয়োজনে অপ্রয়োজনে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা। এর ফলেও ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়।


৭. হিট প্রটেক্টিং উইন্ডোঃ জানালার কাঁচের মধ্য দিয়ে সূর্যের তাপ শোষিত হয়ে ঘরের তাপমাত্রা বাড়িয়ে তোলে অনেকখানি। এসব ক্ষেত্রে যেসব জানালা সরাসরি সূর্যের আলোতে পড়ে সেসব জানালায় হিট প্রটেক্টিং উইন্ডো ফিল্ম লাগান। এতে করে জানালার ভিতর দিয়ে সূর্যের তাপ শোষণ ৬০% পর্যন্ত কমে যায় এবং ঘরও ঠাণ্ডা থাকে। এছাড়াও যেটি করতে পারেন সেটি হচ্ছে জানালার বাইরের দিকে সাদা রঙ করা, এর ফলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে যাবে এবং কম তাপ শোষণ করবে।যেকোন কাওগজ দিয়ে জানালা ঢেকে দিতে পারেন নিজেরমত করে ।


৮.গাছ লাগানোঃ যদি সম্ভব হয় তবে বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে বেশি করে গাছ লাগান। এটি হচ্ছে দীর্ঘমেয়াদি ইনভেস্টমেন্ট। বাসার আশেপাশে গাছ থাকলে সরাসরি সূর্যের আলো পড়ে না যার ফলে ঘরের পরিবেশ ঠাণ্ডা থাকে।


৯.স্যাঁতসেঁতে আবহাওয়া থেকে প্রতিকারঃ স্যাঁতসেঁতে আবহাওয়া ঘর আরও বেশি গরম করে তোলে। এই সমস্যা থেকে রক্ষা পেতে গোসল বা কাপড় চোপড় ধোয়ার কাজটি হয় একদম সকালে না হয় বিকেলের দিকে করবেন। কারণ দুপুর বা দিনের গরম সময়ের দিকে এই কাজ গুলো করলে ঘরের পরিবেশ আরও আর্দ্র বা স্যাঁতসেঁতে করে ফেলে যার ফলে ঘর আরও গরম হয়ে উঠে।


১০.ঘরের ভেতরে গাছঃ ঘর ঠাণ্ডা রাখার সবচেয়ে সহজ উপায় হলো ঘরের ভেতরে গাছের ব্যবহার। গাছ ঘরের ভেতরকার তাপ শোষণ করে ঘর ঠাণ্ডা করে। তাই গরমের সময় ঘরের ভেতরে বেশি করে গাছ রাখলে ঘর এমনিতেই শীতল হয়ে উঠবে। এ ক্ষেত্রে ইনডোর প্লান্ট ব্যবহার করতে পারেন।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ